গতরাতে RAB এর হাতে আটক ধ'র্ষ'ণ মা'মলায় অভিযুক্ত আমানুল্লাহ সাগর। - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গতরাতে RAB এর হাতে আটক ধ'র্ষ'ণ মা'মলায় অভিযুক্ত আমানুল্লাহ সাগর।


 নেত্রকোণার মদনে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার


নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুল্লাহ সাগর (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।


গতরাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।


এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages