নেত্রকোনায় বাসাবাড়িতে দেহ ব্যবসা, পুলিশের অভিযানে আটক তিন - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

সোমবার, ২৫ মে, ২০২৬

নেত্রকোনায় বাসাবাড়িতে দেহ ব্যবসা, পুলিশের অভিযানে আটক তিন

 

নেত্রকোনা শহরের একটি আবাসিক বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বড়বাজার এলাকার কাশেম টাওয়ারের একটি বাসায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছিল একটি চক্র। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— বড়বাজার এলাকার পাপিয়া খান (৩৮), নাগড়া এলাকার রিভা দাস (৩৫) এবং ময়মনসিংহের রুহী এলাকার সৈকত সরকার (২৪)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, আবাসিক এলাকায় এ ধরনের কর্মকাণ্ড সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত এমন অপকর্ম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।” 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages