নেত্রকোনার মদনে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে পরান মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনার মদনে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে পরান মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে।

 


মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ


নেত্রকোনার মদনে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে পরান মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। 


এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বাবা আজ বুধবার (২৮ জানুয়ারি) ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 


এর আগে সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে। 


এ ঘটনায় অভিযুক্ত পরান মিয়ার বাবা বুলবুল মিয়াকে আজ বুধবার সন্ধ্যায় আটক করেছে মদন থানার পুলিশ৷ 


অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেনিতে পড়ছে। মাদ্রাসা যাওয়া আসার পথে মেয়েটিকে প্রায় সময়েই উত্যক্ত করতো বখাটে পরান। গত সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজি যোগে মেয়েটিকে অপহরণ করে পরান মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ দায়েক করেছে। 


মেয়েটির মা জানান, ' আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েটাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। লোকজনের কাছে ঘুরে মেয়েটির খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত চাই।' 


পরানের বাবা বুলবুল মিয়া জানান, 'মেয়েটাকে নিয়ে আমার ছেলে পালিয়েছে জানতে পেরেছি। কিন্তু ছেলের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।' 


নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, ' অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে৷ এ ঘটনায় একজনকে আট

ক করা হয়েছে।'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages