মাগুরায় ৭ম শ্রেণী স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

শনিবার, ২৩ মে, ২০২৬

মাগুরায় ৭ম শ্রেণী স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩

 

মাগুরায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩

মাগুরা: মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ।


ধর্ষণের ঘটনায় কথিত প্রেমিক সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯), হুসাইনসহ পাঁচজনের নামে মামলা হয়েছে।


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অনিক, রানা ও নয়নকে গ্রেপ্তার করেছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


শুক্রবার (২২ মে) দিবাগত রাতে ওই ছাত্রীর মায়ের করা অভিযোগে ইছাপুর গ্রাম থেকে তিনজনকে আটক করা হয়।


ভুক্তভগী স্কুলছাত্রীর মা অভিযোগে বলেন, সৌরভ (২১) মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।



 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সে তার দলবল নিয়ে মেয়েটিকে গত ৪ মে শ্রীপুর টেম্পুস্ট্যান্ড থেকে জোর করে তুলে নিয়ে শ্রীকোল ইউনিয়নের খড়িচাইল গ্রামে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। 


এমনকি ধর্ষণের দৃশ্য ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।



শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, স্কুলছাত্রীর মায়ের দায়ের করা মামলায় পাঁচজনের নাম এসেছে। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages