নেত্রকোনায় নিখোঁজ শিশুর শি/য়া লে খেয়ে ক্ষ"ত"বি'ক্ষ,ত ম/র/দে/হ ধান ক্ষেত থেকে উদ্ধার - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নেত্রকোনায় নিখোঁজ শিশুর শি/য়া লে খেয়ে ক্ষ"ত"বি'ক্ষ,ত ম/র/দে/হ ধান ক্ষেত থেকে উদ্ধার



 নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর জান্নাত (৬) নামের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি জশিউড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের মো. আরশাদ মিয়ার কন্যা।




পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) বিকেল ৪টা থেকে জান্নাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ৫ মে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।




স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে হুগলি গ্রামের রাম মোহন পাল (খোকন) প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের জমির ধান কাটতে যান একদল শ্রমিক। সেখানে তারা শিশুটির বীভৎস ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহটির বিভিন্ন অংশ শিয়ালে খেয়ে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলমাকান্দা থানা পুলিশের একটি দল। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।




পুলিশ জানায় আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। নিখোঁজ শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে।"




এই ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। জান্নাতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার

 দাবি জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages