কেন্দুয়ার চিরাং এ ৪০০ গ্রাম গাজা সহ আটক নারী - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

শনিবার, ২ মে, ২০২৬

কেন্দুয়ার চিরাং এ ৪০০ গ্রাম গাজা সহ আটক নারী





 নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জেসমিন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নেত্রকোণা) ।


শনিবার (২ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ৷ 


জানা যায়, শুক্রবার (১ মে) সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে ৷


আটক নারী জেসমিন কাশিপুর গ্রামের বাসিন্দা । তার স্বামী আরাধন মিয়া এবং মা মৃত হামেদা ।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি রেইডিং টিম জেসমিনের দেহ তল্লাশি এবং তার দখলীয় পশ্চিম দুয়ারী চৌচালা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে মাদকসহ প্রথমে আটক করে পরে নিয়মিত মামলা রুজু করা হয় । 


উদ্ধারকৃত মোট ৪০০ গ্রাম গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ হাজার টাকা ।


কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন । এবং তাঁরাই এ মামলার তদন্ত করবেন ।


এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক হোয়াটসঅ্যাপে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages