নেত্রকোনার মদনে রাতের আঁধারে ২০ টন সরকারি চাল পাচারের চেষ্টা, ট্রাক জব্দ; আটক দুই - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নেত্রকোনার মদনে রাতের আঁধারে ২০ টন সরকারি চাল পাচারের চেষ্টা, ট্রাক জব্দ; আটক দুই


 

নেত্রকোনার মদন উপজেলায় গভীর রাতে প্রায় ২০ টন সরকারি চাল পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

জানা গেছে, সরকারি খাদ্য গুদামের চালগুলো গোপনে বারহাট্টা উপজেলার বাউসী তালুকদার অটো রাইটসমিলে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই মিলের মালিক খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান সোহাগ ও তার পরিবারের সদস্যরা। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, বস্তা পরিবর্তনের মাধ্যমে সরকারি চালগুলো ব্যক্তিগত সংগ্রহ হিসেবে দেখানোর পরিকল্পনা ছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালভর্তি ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয় এবং জব্দ করা হয় প্রায় ২০ টন সরকারি চাল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি সরকারি খাদ্যসামগ্রী পাচারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages