রাত ১ টার মধ্যে যে সব জেলায় ৮০ কি মি বেগে ঝড়ের আশঙ্কা - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাত ১ টার মধ্যে যে সব জেলায় ৮০ কি মি বেগে ঝড়ের আশঙ্কা

 



দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।



এ ছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।



এ ছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা বৃষ্টির প্রভাবে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


/অ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages