ফুলকপির কেজি দেড় টাকা - মদন উপজেলা

মদন উপজেলা

একটি আঞ্চলিক গণমাধ্যম, সত্যনিষ্ঠ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।

ব্রেকিং নিউজ

Post Top Ad

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ফুলকপির কেজি দেড় টাকা

 

প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় কারণে বগুড়ার মহাস্থানে হাটে ফুলকপির দরপতন হয়েছে। প্রতি কেজি বিক্রি হয়েছে দেড় টাকায়। শীতের প্রকোপে হাটে এ সবজির আমদানি বাড়লেও পাইকার কম থাকায় এই মূল্য পতন হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।


রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সবজির মোকাম মহাস্থানহাট ঘুরে এই চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা গেছে, কুয়াশার চাঁদর ভেদে করে কৃষকরা ভোর থেকেই ভ্যানে করে ফুলকপি মহাস্থান মোকামে আনতে শুরু করেন। প্রথম দিকে ক্রেতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমদানি বেশি হওয়ায় ব্যাপারিরা হারিয়ে যায়। সেই সময় ১০০ থেকে ১৩০ টাকা মণ দরে ফুলকপি বিক্রি কলেও পরে তা নেমে যায় ৪৫ থেকে ৫০ টাকা মণ দরে।


ঘন কুয়াশার কারণে দুপুর ২টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। আর এ কারণে মোকামে পাইকারদের আগমন কম হয়েছে। এতে করেই দরপতন হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মদন পৌরসভা গঠনের পূর্বের ঘটনা ।

তথ্য সংগ্রহ মির্জা কায়সার ফেসবুক পোস্ট থেকে:  বিসমিল্লাহির রাহমানির রাহীম।  মদন পৌরসভার সকল ছাত্র ও যুবক ভাই- বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।  আ...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages